ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক টিম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৯১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর নির্বাচন পর্যবেক্ষক টিম। মঙ্গলবার দুপুর ১২টায় ঢাবির কলা ভবনের সামনে (বটতলাতে) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচন। সারা দেশের মানুষের দৃষ্টি এখন ডাকসু নির্বাচনের দিকে।

নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিয়ে তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবেন। মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী রয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে নির্বাচনের নিরপেক্ষতা, ভোটগ্রহণের মান ও পর্যবেক্ষক দলদের প্রাথমিক মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক টিম

Update Time : ০৬:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫