ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

জাতীয় দলের ক্রিকেটাররা টিকা নেবেন বৃহস্পতিবার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৩৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৫৫৯ Time View

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কভিডের টিকা নিয়েছেন সোমবার। বোর্ড পরিচালক ও কর্মকর্তাদের আরও অনেকেই নিয়েছেন টিকার প্রথম ডোজ।বয়স চল্লিশের কোটায় না গেলেও টিকা পাবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

নিউজিল্যান্ড সফরের আগেই তামিম ইকবাল, মাহমুদুল্লাহদের টিকা দেওয়া হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ পাবেন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

বিশেষ ব্যবস্থায় ক্রিকেটারদের নিবন্ধনও করা হয়েছে সোমবার। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, জাতীয় দলের পর টিকা দেওয়া হবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের।

তিনি বলেন, ‘জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের একটা তালিকা করা হচ্ছে, যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হবে অগ্রাধিকার কোটায় টিকা পাওয়ার জন্য।’

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

জাতীয় দলের ক্রিকেটাররা টিকা নেবেন বৃহস্পতিবার

Update Time : ০৭:৩৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১