ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৯৬ Time View
শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর- রশিদ  এই তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান), স্নাতক (পাস), স্নাতকোত্তরসহ বিভিন্ন পরীক্ষা চলছিল।
বেলা সোয়া দুইটায় অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। তবে হলের ওঠার আগেই আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যেই আজ সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা নিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় নিয়ে এসব সিদ্ধান্ত সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমভাবে প্রযোজ্য হবে।
Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

Update Time : ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১