ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রফিক হামিদুলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা নৃশংস হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
তাঁরা জানান, রফিক হামিদুল বিএনপির নির্যাতিত রাজনীতিবিদ। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসনে ধানের শীষে সক্রিয় ভূমিকা রাখেন। গত ১৫ জুন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে রফিক হামিদুলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা৷ এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে৷ বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম শহিদ এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিরুজ খান, সহ-সভাপতি খায়রুজ্জামান খায়রুল ও মনির হোসেন, শিশু ও গণশিক্ষা বিষয়ক মো. মজিবুর রহমান, দপ্তর সম্পাদক মহসিন মৃধা, বোয়ালমারী পৌর সভাপতি লিটন বিশ্বাস, মধুখালী উপজেলার সাধারণ সম্পাদক সাদেক বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলার সভাপতি খায়রুল ইসলাম রনি সহ অনেকে।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

Update Time : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬