ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

জুবাইদা রহমান দেশে পৌঁছানোর পর শুরু হবে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার প্রক্রিয়া

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৫০ Time View

জুবাইদা রহমান দেশে ফেরার পর সরাসরি যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। খালেদা জিয়ার পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি। এরইমধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নেয়ার জন্য একটি গাড়ি এসে পৌঁছেছে। তিনি দেশে পৌঁছানোর পর শুরু হবে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার প্রক্রিয়া। এজন্য কাতার থেকে আসছে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স।

তবে গতকাল রাতে বিএনপি সূত্র থেকে জানা গেছে, গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়ায় লন্ডন যাত্রা বিলম্বিত হতে পারে।

কাতার আমিরের এই এয়ার অ্যাম্বুলেন্সে একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য আধুনিক সব ধরনের চিকিৎসা সরঞ্জামের সুবিধা রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন ডাক্তারসহ ১৭ জন। দীর্ঘ যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

জুবাইদা রহমান দেশে পৌঁছানোর পর শুরু হবে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার প্রক্রিয়া

Update Time : ০৪:০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫