ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আজ রাত থেকেই ঘন কুয়াশা পড়তে পারে, শৈত্যপ্রবাহের খবর দিল আবহাওয়া অফিস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • ৪২২ Time View

পৌষ মাস শেষ দিকে।  আসছে মাঘ।  ‘মাঘের শীতে বাঘ পালায়’–এই প্রবাদ গ্রামবাংলায় প্রচলিত।  মাঘের আগমনী বার্তার মধ্যেই শৈত্যপ্রবাহের খবর দিল আবহাওয়া অফিস।  আজ রাত থেকেই ঘন কুয়াশা পড়তে পারে।

সোমবার সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের বুলেটিনে বলা হয়েছে– মধ্যরাত থেকে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদরা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে। আজও আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা কমে আসতে পারে। বুধবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

এর পর চলতি মাসের মাঝামাঝিতে আবারও আসতে পারে শৈত্যপ্রবাহ, যা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।

হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণবায়ুকে চিহ্নিত করে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, সোমবার রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। চলতি মাসের মাঝামাঝিতে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হলেও এর তীব্রতা বাড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের শেষের দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। সেটি বেশ কয়েক দিন স্থায়ী হতে পারে।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

আজ রাত থেকেই ঘন কুয়াশা পড়তে পারে, শৈত্যপ্রবাহের খবর দিল আবহাওয়া অফিস

Update Time : ০৭:৪২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১