ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ট্রাম্পকে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগেই অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগেই অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, আমরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তার দলের সদস্যদের রাশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ পুনরুদ্ধারের ইচ্ছার বিষয়ে বক্তব্য শুনতে পাই।

তিনি ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করে বলেন, আমরা অবশ্যই এই মনোভাবকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে অফিসে যোগদানের জন্য অভিনন্দন জানাই।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া নতুন প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলোর বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, যার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র এবং ইউক্রেনের সংঘাত।

ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করতে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার অধিগ্রহণ ও দাবি গ্রহণ করতে হবে।

পুতিন আরও বলেছেন, ইউক্রেনের পরিস্থিতির সমাধানের জন্য লক্ষ্য হওয়া উচিত একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি নয়, বরং একটি দীর্ঘমেয়াদী শান্তি, যা ওই অঞ্চলে বসবাসকারী সব মানুষ ও জাতির বৈধ স্বার্থের প্রতি সম্মান বজায় রাখবে।

তিনি উল্লেখ করেন, মস্কো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং আরও বিস্তৃত নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার নতুন কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তির (নিউ স্টার্ট) মেয়াদ ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। এটি বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণের শেষ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। এই চুক্তি দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমাবদ্ধ করে এবং স্থল ও সাবমেরিন-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও বোমা সরবরাহের বিষয়েও নিয়ন্ত্রণ আরোপ করে।

সূত্র: রয়টার্স

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ট্রাম্পকে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগেই অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

Update Time : ০৬:১৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫