ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার বেশি ছুটির দিনে পাম্পে দীর্ঘ লাইন, অলিগলিতেও যানজট এক নজরে বিশ্ব সংবাদ: ১৬ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৭ এপ্রিল ২০২৬ নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, একটিতে থাকছে ছুটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে নতুন করে ১০ হাজারের বেশি সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী দিতে যাচ্ছে এনসিপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ Time View

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্রে জানা গেছে, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রয়েছেন।

এ ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন বলে জানা গেছে।

এনসিপি সূত্রে জানা যায়, প্রাথমিক বাছাইয়ে এই দুইজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে।

আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি থেকে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ।

অন্যদিকে, নিজের প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করে আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, ‘দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি কর্পোরেশনে আমি এবং আসিফ মাহমুদ প্রাথমিক আলোচনায় আছি। চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।’

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী দিতে যাচ্ছে এনসিপি

Update Time : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬