ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

ঢাকায় করোনার টিকাদান শুরু ২৭ জানুয়ারি, সারা দেশে ৮ ফেব্রুয়ারি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • ৩৪৮ Time View

দেশে আগামী ২৭ জানুয়ারি থেকে করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হবে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে প্রথম টিকা দেওয়ার মাধ্যমে প্রাথমিকভাবে টিকাদান কর্মসূচির কাজ শুরু হবে। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান এ তথ্য দেন। তিনি জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে।

সচিব বলেন, ২৭ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশ জনকে টিকা দিয়ে দেখার পর ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে।

তিনি বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেওয়া হবে একজন নার্সকে। এছাড়া আরও ২৪ জনকে টিকা দেওয়া হবে।

‘এদের মধ্যে করোনা ভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকরা থাকবেন।’

ঢাকায় প্রথম দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।

সচিব বলেন, (সেখানে) ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদেরকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু হবে।

এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে টিকা বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব আব্দুল মানান বলেন, কুর্মিটোলা হাসপাতালে ২৭ বা ২৮ জানুয়ারি ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে।

গত বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছে ভারতের দেওয়া উপহারের ২০ লাখ ডোজ করোনাভাইরাস টিকা। ১৬৭টি বক্সে টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট এ দিন বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। সেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই এ কর্মসূচির উদ্বোধন হচ্ছে।

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

ঢাকায় করোনার টিকাদান শুরু ২৭ জানুয়ারি, সারা দেশে ৮ ফেব্রুয়ারি

Update Time : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১