ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো: মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ আগামী ৭২ ঘণ্টা হাদির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, নতুন ইন্টারভেনশন করা হবে না: বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি সহ আরও আটজন অধিকারকর্মীকে গ্রেফতার করেছে ইরান হাদির চিকিৎসার সকল ব্যয় বহন করবে সরকার গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২৫ আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ১৭ মে’র আগে খুলছে না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৪৯ Time View

স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী ১৩ মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসে সরকারি সিদ্ধান্ত মানছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হলগুলো ১৭ মে’র আগে খুলবে না। একইসঙ্গে যেসব বিভাগে পরীক্ষা চলমান তা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

সভা শেষে উপাচার্য আক্তারুজ্জামান বলেন, এখনই হল খোলা হবে না। টিকা দেওয়ার পরই হল খোলা ও ক্লাস চালু হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও মহামারিতে জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ১৭ মে হল খোলা হবে। ১৭ এপ্রিলের মধ্যে টিকার আওতায় আনা হবে।

এছাড়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলেও যৌক্তিক কারণে হল খোলার বিষয়ে সরকার ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শিক্ষার্থীরা সম্মান প্রদর্শন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

যেসব বিভাগে পরীক্ষা চলমান তা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে কোনো পরীক্ষার তারিখও ঘোষণা করা হবে না।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।

Tag :
জনপ্রিয়

তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ১৭ মে’র আগে খুলছে না

Update Time : ০৮:৪৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১