ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি : ইসি সচিব

তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডির সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) এখন শতভাগ প্রস্তুত বলেও জানান আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, আমি আজ সকাল থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিংয়ে ছিলাম। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আমরা শতভাগ প্রস্তুত।

কর্মশালায় “গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ), নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি” বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করেন।

এর আগে গত ২৯ নভেম্বর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইসি আয়োজিত মক ভোটিং পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হবে। তখন আপনারা তারিখগুলো জানতে পারবেন।’

একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হবে এবং পরিস্থিতি নির্বাচনের অনুকূল থাকবে বলেও জানান সিইসি।

Tag :
জনপ্রিয়

তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি : ইসি সচিব

Update Time : ০৬:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫