ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পরিপত্র জারি যুদ্ধবিরতি বাড়লেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২১ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ এপ্রিল ২০২৬ ফরিদপুরে অস্বচ্ছল লুৎফরকে স্বাবলম্বি করতে ভুবনেশ্বর নদীর তীরে বানিয়ে দেওয়া হলো মুদির দোকান ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি সংরক্ষিত নারী আসন: আজ মনোনয়ন জমার শেষ দিন

তাপমাত্রা আরও বাড়বে

দেশের কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হলেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গতকালের তুলনায় আজ সোমবার (১৭ মে) বেশিরভাগ জায়গায় তাপমাত্রা গড়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। মঙ্গলবার (১৮ মে) তাপমাত্রা কোথাও কোথাও আরও বাড়তে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে ঝড়-বৃষ্টিও হবে কোথাও কোথাও।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামীকাল তাপমাত্রা একই থাকবে। বরং কোনও কোনও এলাকায় তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ঝড়-বৃষ্টিও হবে। ঢাকায় দিনের বেলায় তাপপ্রবাহ একইরকম থাকবে। সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, সীতাকুণ্ড, চাঁদপুর, কুমিল্লা, রাঙামাটি, মাইজদি কোর্ট, ফেনী, রাজশাহী, পাবনা ও তাড়াশসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর কিছু অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও  বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৪, যা গতকাল যশোরেই ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এটি গত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ময়মনসিংহে ৩৪ দশমিক ২,  চট্টগ্রামে ৩৪ দশমিক ২, সিলেটে ৩১ দশমিক ২, রাজশাহীতে ৩৭ দশমিক ৮, এবং বরিশালে  ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে রংপুর ও খুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। রংপুরে দুই ডিগ্রি কমে আজ ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। খুলনায়ও ১ ডিগ্রি কমে আজ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

Tag :
জনপ্রিয়

প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পরিপত্র জারি

তাপমাত্রা আরও বাড়বে

Update Time : ০৮:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১