ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে বলে কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি: আইএইএ

ইরানের পারমাণবিক বোমা আছে কি নেই, সে বিষয়ে কথা বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তিনি জানান, তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে বলে কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আলজাজিরার খবরে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়াকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রোসি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমার প্রতিবেদনে আমি সবসময়ই স্পষ্ট থেকেছি। দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও, অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা এবং আমাদের পরিদর্শকদের বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।’

এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের ইউরেনিয়াম সমৃদ্ধি সংক্রান্ত দাবিকে অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার পক্ষে নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই জানান, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি পারমাণবিক অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে তার ধর্মীয় অবস্থানকে শেষ পর্যন্ত অটল রাখেন। তিনি আরও বলেন, জেনেভায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময়ই ইরানের মানুষের হত্যাকাণ্ডের দৃশ্যগুলো চোখের সামনে ছিল। উইটকফের দাবি ভুল।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে বলে কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি: আইএইএ

Update Time : ০৬:০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬