ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৫ মার্চ ২০২৬ ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, অচিরেই তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, সরকারের নতুন বার্তা বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে: কঠোর হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ অক্টোবর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে দেশের পথে যাত্রা করেন তিনি।

জাতিসংঘের সাধারণ অধিবেশন (UNGA)-এ অংশ নিতে তিনি নিউইয়র্কে অবস্থান করছিলেন। সেখানে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন এবং বিভিন্ন উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।

এর আগে ২১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা। তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা। এ ছাড়া জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন।

Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬

দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

Update Time : ০৫:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫