ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বুধবার (৮ জুলাই) জানিয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৬৫২ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৮৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৮৬ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪১ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরো ৭৯৬ জন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৭৪৮ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর এই সময়ে নমুনা পরীক্ষায় আরো ১০৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে এক লাখ ৮ হাজার ১৮০ জন হাসপাতালে গেছে। নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৭০ জনের ক্ষেত্রে সংক্রমণ নিশ্চিত করা গেছে।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু

Update Time : ০১:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬