ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৭ জন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জনে।

সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। আর হামের সদৃশ উপসর্গ নিয়ে চিকিৎসা চলাকালীন মারা গেছে ৫৩৬ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে উপসর্গ নিয়ে রাজধানী ঢাকায় ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

বার্তায় আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে।

একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯২ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু

Update Time : ০৩:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬