ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ২১৯ Time View
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে তৃণমূল বিএনপি। এজন্য দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গুলশানের হোটেল সাইন পুকুর সুইটসে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী (বীর বিক্রম)।
তিনি বলেন, আমরা সরকারের নয়, নির্বাচন কমিশনের অধীনে ভোটে অংশ নিচ্ছি। এজন্য আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব।
গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আগামী বছরের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ইসির তফসিল ঘোষণাকে স্বাগত জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে এর বিরোধীতা করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিএনপি।
তফসিল ঘোষণার বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে আজ সংবাদ সম্মেলন ডাকে তৃণমূল বিএনপি। সেখানে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় দলটি।
Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল বিএনপি

Update Time : ০৭:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩