ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

নকআউট নিশ্চিত বার্সেলোনার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • ৩৪৩ Time View

ডায়নামো কিয়েভের মাঠ থেকে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে ফিরেছে বার্সেলোনা। মাত্র ৪০ মিনিটের মধ্যে এই এক হালি গোল দিয়ে প্লে-অফের টিকিটও নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত সময় কাটায় নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান।

গ্রুপ ‘জি’তে টানা ৪ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে কাতালানরা। একই গ্রুপ থেকে নকআউট নিশ্চিত হয়েছে ৪ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া জুভেন্টাসেরও।

মঙ্গলবার রাতে ডায়নামোর মাঠে খেলতে গেলেও পূর্ণ আধিপত্য ছিল বার্সেলোনার। ম্যাচের ৭০ ভাগ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল ক্লাবটি। ডায়নামোর ৭টি আক্রমণের বিপরীতে অন্তত ১৬ বার প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়েছে বার্সেলোনা। গোছানো ফুটবলে ডায়নামোকে সুযোগই দেয়নি কোম্যানের শিষ্যরা।

তবু প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি স্পেনের ক্লাবটি। খেলার ধারও খুব একটা ছিল না প্রথম ৪৫ মিনিটে। প্রথমার্ধের এই ৪৫ মিনিটের মধ্যে অন্তত ৩৪ মিনিট বলের দখল নিজেদের পায়ে রাখলেও পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। ডায়নামোর জমাট রক্ষণ ভাঙতে পারেননি ত্রিনকাও, কৌতিনহোরা।

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

নকআউট নিশ্চিত বার্সেলোনার

Update Time : ০৫:২৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০