ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন ফরিদপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ফরিদপুরে দীর্ঘ ৩৫ বছর পর বাইতুল আমান কলেজ গেটে থামল ট্রেন স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি ও চার কমিশনারের সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে যাচ্ছেন আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৯ ডিসেম্বর ২০২৫ উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নাসিমের আসনে ছেলে জয় জয়ী এবং সাহারার আসনে হাবিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ৩৯৮ Time View

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল (জয়)। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর  সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ১৭১টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়। নৌকা প্রতীকের প্রার্থী তানভীর শাকিল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ৪৬৮ ভোট।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য  হয়।

ঢাকা-১৮ আসনে জয়ী হয়েছেন মোহাম্মদ হাবিব হাসান।২১৭টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান নৌকা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফল ঘোষণা করেন।

রাত সাড়ে ৮টায় ঢাকা-১৮ আসনের বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন।

৫ লাখ ৭৭ হাজার ১৮৮ ভোটারের এই আসনে করোনাভাইরাস মহামারীকালে ভোট দিয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোটার। ইভিএমে ভোটগ্রহণের সাড়ে চার ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া হয়।

বিএনপি ভোটে নানা অনিয়মের অভিযোগ করলেও নির্বাচন কমিশন তা প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয়

উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন

নাসিমের আসনে ছেলে জয় জয়ী এবং সাহারার আসনে হাবিব

Update Time : ০৫:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০