ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

নিউইয়র্কে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৪ Time View

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ঘটনার জন্য সরকারের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নাহিদ বলেন, ‘আখতার হোসেনের ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলমসহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্তা করা হয়েছে। আর এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্তাব্যক্তিরাই জড়িত আছে।’

তিনি বলেন, ‘আমরা বলতে চাই ক্রমাগত হামলা চলছে, সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এই ঘটনার সঙ্গে প্রশাসনের লোকজন জড়িত, তারা তথ্য দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে, তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই।’

এই ঘটনার পুনরাবৃত্তি থামাতে নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের পদত্যাগসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাসিবাদের দোষরদের খুঁজে বের করার দাবি জানান নাহিদ ইসলাম।

এদিকে, ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাতকারের বিষয় টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে বলব, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করুন।’

নির্বাচন কমিশন (ইসি) থেকে এনসিপির দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার সম্ভাবনা নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনো শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা করে তার দল।

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

নিউইয়র্কে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে: নাহিদ ইসলাম

Update Time : ১২:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫