মধুখালী পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে নগরকান্দা থেকে মধুখালী যাওয়ার পথে আজ সকাল আনুমানিক ৬:৪৫ মিনিটে নগরকান্দার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আহসান মাহমুদ রাসেল, গাড়ী চালক জনাব আনোয়ার হোসেন ও পুলিশের একজন সদস্য দুর্ঘটনার কবলে পড়েন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাড়ী চালক বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন। সকলের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
মো: মামুনুর রহমান 























