ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু

পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) পরাজয়ের একদিন পর দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। নির্বাচনে পরাজয় বরণের পরও পদত্যাগ প্রত্যাখ্যান করলেন তিনি। কারণ হিসেবে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। মমতার এই সিদ্ধান্ত নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত বিধায়ক ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার (৫ মে) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি কোনো বিতর্কে না জড়িয়েই তিনি মমতাকে সংবিধান দেখিয়ে দেন। শুভেন্দু বলেন, সবকিছুই সংবিধানে উল্লেখ করা আছে। আমার এই নিয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই।

মঙ্গলবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না। তিনি দাবি করেন, এই পরাজয় জনমতের প্রতিফলন নয়, বরং একটি বড় ষড়যন্ত্রের ফল।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার হলেন এই নির্বাচনের খলনায়ক।

তিনি আরও বলেন, টিএমসি একটি তথ্য অনুসন্ধানকারী দল গঠন করবে এবং দলের মধ্যে আলোচনার পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মূলত মুখ্যমন্ত্রীর এই অনড় মনোভাবের প্রেক্ষিতেই ভবানীপুর কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি এই মন্তব্য করেন।

উল্লেখ্য, নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসন পেয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ এলাকা ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন।

Tag :
জনপ্রিয়

নির্বাচনে পরাজয় বরণের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ প্রত্যাখ্যান করলেন মমত, সংবিধান দেখিয়ে দেন শুভেন্দু

Update Time : ০৫:৪০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬