ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে আজ শুক্রবার আরো ১০টি বিল পাস কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যেভাবে নিবন্ধন করবেন কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার বাংলার জয়যাত্রা জাহাজকে ঘুরিয়ে ফের নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ তেহরানের ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন বাজারে সোনালি মুরগির কেজি ৩৮০–৪২০ টাকা; তেলসহ নিত্যসামগ্রীর দাম বাড়তি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ এপ্রিল ২০২৬

নেতানিয়াহুর গাজা সিটি দখলের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ২৭৪ Time View

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা সিটি দখলের প্রস্তাব অনুমোদন করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গাজা সিটি হলো উত্তরের একটি প্রধান নগরী এবং এ পরিকল্পনা বর্তমান সংঘাতের বড় ধরনের এক নতুন মোড়।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার সত্যতা নিশ্চিত করেনি। প্রথমে অ্যাক্সিওস সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ পায়।

এতে বলা হয়েছে, রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর হামাস পরাজয়ের প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে।

এর আগে নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়, তবে সেখানে শাসন চালাতে চায় না।

তিনি আরও বলেন, আমরা গাজাকে দখল করে রাখতে চাই না, বরং একটি নিরাপত্তা বেষ্টনী স্থাপন করতে চাই। আমরা শাসন করতে চাই না।

তবে তিনি এখনো স্পষ্ট করেননি, ভবিষ্যতে গাজার প্রশাসনিক দায়িত্ব কোন পক্ষ গ্রহণ করবে।

মূলত গত কয়েক দিন ধরেই গাজা দখলের ইঙ্গিত দিচ্ছিল ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প কার্যত নেতানিয়াহুকে সবুজ সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, এটা ইসরায়েলিদের সিদ্ধান্ত।

সূত্র: আল-জাজিরা

Tag :
জনপ্রিয়

পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল

নেতানিয়াহুর গাজা সিটি দখলের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা

Update Time : ০৩:৩০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫