ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটসহ সব সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এবার থেকে ভর্তি পরীক্ষার ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে। এমনকি আগামী শিক্ষাবর্ষ থেকেই এ নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গেছে।
সোমবার (২৬ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারিগরি শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করে তাদের ভর্তি নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রকৃত আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় যুক্ত হতে পারবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে এসএসসি পাস করলেই সরাসরি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সুযোগ রয়েছে। তবে এই ব্যবস্থায় অনেক সময় অপ্রস্তুত বা আগ্রহহীন শিক্ষার্থীরা ভর্তি হয়, যার প্রভাব কোর্সের ফলাফল ও শিক্ষার মানের ওপর পড়ে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শুধু প্রস্তুত ও দক্ষ শিক্ষার্থীদের সুযোগ দেওয়ায় শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে তিনি মন্তব্য করেন। এই নতুন ব্যবস্থা কারিগরি শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভর্তির ক্ষেত্রে ১০০ নম্বরে পরীক্ষা হবে। তার মধ্যে ৭০ মার্কের এমসিকিউ পরীক্ষা বাকি ৩০ নম্বর হবে একাডেমিক যোগ্যতার ভিত্তিতে, উল্লেখ করেন তিনি।
Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

পলিটেকনিকে ভর্তিতে আসছে নতুন নিয়ম

Update Time : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫