ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায়, তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে।

শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সামরিক ঘাঁটিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জেনারেল দ্বিবেদী।

পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে জঙ্গিগোষ্ঠী পোষার অভিযোগ করে তিনি বলেন, ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে, তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় সংস্করণ আর বেশি দূরে নয়। এবার ভারতীয় বাহিনী কোনো দয়া দেখাবে না।

জেনারেল দ্বিবেদী বলেন, আমরা অপারেশন সিঁদুরে যে দয়া দেখিয়েছি, আর তা দেখাব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করাবে যে তারা তাদের ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান মানচিত্রে নিজেদের স্থান ধরে রাখতে চায়, তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

তিনি ভারতীয় সেনাসদস্যদেরও প্রস্তুত থাকতে বলেছেন। সেনাপ্রধান বলেন, ভগবানের ইচ্ছা থাকলে, আপনারা শিগগির একটি সুযোগ পাবেন। শুভকামনা রইল।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান

Update Time : ০৩:৪১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫