ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে আজ শুক্রবার আরো ১০টি বিল পাস কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যেভাবে নিবন্ধন করবেন কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার বাংলার জয়যাত্রা জাহাজকে ঘুরিয়ে ফের নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ তেহরানের ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন বাজারে সোনালি মুরগির কেজি ৩৮০–৪২০ টাকা; তেলসহ নিত্যসামগ্রীর দাম বাড়তি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ এপ্রিল ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ, ভোগান্তিতে ঘরমুখী মানুষ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আবারো বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। রবিবার (৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর ফলে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অনেক মানুষ।

সরেজমিনে দেখা গেছে, ঘাটে অনেক যাত্রী ফেরিপারের অপেক্ষায় পন্টুনে অপেক্ষা করছে। দূরপাল্লার যানবাহনসহ আন্তজেলা গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ভেঙে ভেঙে যে যার মতো গাড়িতে করে ঘাটে এসে পারের অপেক্ষায় রয়েছে।

এর আগে গতকাল শনিবারও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের ঢল নামে। দুপুরে ফেরি চলাচল শুরু হলে ভিড় কিছুটা কমতে থাকে।

যাত্রীদের অভিযোগ, ‘গভীর রাতে পূর্ব ঘোষণা ছাড়া বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দেওয়ায় তাদের এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিষয়টি জানা থাকলে অবশ্যই তারা বের হতেন না।

ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী কয়েকজন যাত্রী জানান, তাঁরা পরিবার নিয়ে সকালে ঘাটে এসে পারের অপেক্ষায় রয়েছেন। ফেরি বন্ধের বিষয়টি তারা জানতেন না। এখন ঘাটে এসে দুর্ভোগের মধ্যে পড়েছেন।

ঘাট কর্তৃপক্ষের দাবি, লকডাউনের শুরু থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। শুধু জরুরি যানবাহন ছাড়া কিছুই পারাপার করা হচ্ছে না।

Tag :
জনপ্রিয়

পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ, ভোগান্তিতে ঘরমুখী মানুষ

Update Time : ০৪:৪৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১