ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৫ মার্চ ২০২৬ ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, অচিরেই তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, সরকারের নতুন বার্তা বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে: কঠোর হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

পোশাক কারখানায় ঈদের ছুটি বাড়ছে

ঈদের ছুটি ১০ দিন করার দাবিতে গাজীপুরের টঙ্গী এলাকায় সোমবার ভাঙচুর, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৪ জন আহত হন। তাদের মধ্যে ২০ জন শ্রমিক ও ১৪ জন পুলিশ সদস্য। এ পরিস্থিতিতে ঈদের ছুটি বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন কারখানার মালিকরা। অধিকাংশ কারখানায় ৫ থেকে ১০ দিন পর্যন্ত ছুটি রয়েছে। যদিও করোনা সংক্রমণ রোধে তিনদিনের ছুটি ও কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা ছিল সরকারের।

এ ব্যাপারে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেন, সবাইকে এবারের প্রেক্ষাপট বুঝতে হবে। পাশের দেশ ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ। বড় ছুটি নিয়ে শ্রমিকরা গ্রামে ছুটলে নিজের পরিবার ও আশপাশের লোকজনকে করোনা সংক্রমণের ঝুঁকিতে ফেলতে পারেন। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বলেছি কারখানা কর্তৃপক্ষ নিজেরা সারাবছরের ছুটির সঙ্গে সমন্বয় করে তিনদিনের সরকারি ছুটি এক থেকে তিনদিন বাড়াতে পারেন। তবে বর্ধিত ছুটি পেয়ে যাতে তারা দূরে কোথাও না যান, এ ব্যাপারে সচেতনতা আরও বাড়ানো দরকার। বাস, লঞ্চ ও ট্রেনও বন্ধ রয়েছে।

বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, বর্তমান পরিস্থিতিতে সমন্বয় করে পাঁচ থেকে সাতদিন ছুটি বাড়ালেও করোনা পরিস্থিতিতে শ্রমিকরা যাতে ছোটাছুটি করতে না পারেন, এটা নিশ্চিত করা জরুরি।

গাজীপুরের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, সরকারের ঘোষিত নির্দেশনা ও গৃহীত পরিকল্পনার আলোকে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা সচেষ্ট। সর্বোচ্চ সংযম প্রদর্শন করে টঙ্গীতে উদ্ভূত পরিস্থিতির যৌক্তিক সমাধান করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের ডিসি মোহাম্মদ ইলতুৎমিশ জানান, সোমবার সকালে কারখানায় গিয়ে কাজ বন্ধ করে যার যার আসনে বসে থাকেন শ্রমিকরা। কর্তৃপক্ষ এর কারণ জানতে চাইলে তারা ঈদের ছুটি ১০ দিন করার দাবি তোলেন।

ইলতুৎমিশ আরও জানান, কর্মবিরতির পর সকাল ১১টার দিকে কারখানার ভেতরে হা-মীম গ্রুপ কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে শ্রমিক নেতাদের সমঝোতা বৈঠক চলাকালেই হঠাৎ কারখানার বাইরে একটি পক্ষ ১০ দিনের ছুটির দাবি জানিয়ে ইট-পাটকেল ছুড়তে থাকেন। বিক্ষুব্ধ শ্রমিকরা সেখানে উপস্থিত পুলিশকে লক্ষ্য করেও আক্রমণ চালান। শ্রমিকদের ছত্রভঙ্গ করে ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।

Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬

পোশাক কারখানায় ঈদের ছুটি বাড়ছে

Update Time : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১