ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

প্রতি জেলায় চালু হবে ইংলিশ ভার্সন স্কুল, সংশোধন হচ্ছে কারিকুলাম: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
  • ৫০২ Time View

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম সংশোধন করা হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়নসহ কারিগরি ও আইসিটি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করছে সরকার। আজ রোববার রাজধানীর একটি হোটেলে প্রাথমিক স্কুল শিক্ষকদের ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর প্রতি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মোঃ হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমসহ বৃটিশ কাউন্সিল এবং বৃটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

শিক্ষক প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করে শিক্ষা মন্ত্রী আরো বলেন, ছাত্র-ছাত্রীরা বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়ছে। কিন্তু তাদের অনেকে ইংরেজীতে দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষক প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও বৃটিশ কাউন্সিল যে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বক্তব্যে বলেন, প্রতি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে।

এজন্য প্রত্যেক স্কুলে দুজনকে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, সরকারি স্কুলের ইংরেজি ভার্সন চালু করার জন্য শীঘ্রই পাইলটিং শুরু হবে। এরপর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে চাই। জাকির হোসেন বলেন, বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় এক হাজার প্রাথমিক শিক্ষককে নয়টি (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) পিটিআই’র মাধ্যমে ইংরেজির বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। পর্যায়ক্রমে আরো এক লাখ ৩০ হাজার ইংরেজির ওপর প্রশিক্ষণ দেয়া হবে।

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

প্রতি জেলায় চালু হবে ইংলিশ ভার্সন স্কুল, সংশোধন হচ্ছে কারিকুলাম: শিক্ষামন্ত্রী

Update Time : ১১:১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১