ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আঘাত তাইজুলের, ওপেনার ব্রাথওয়েটকে ফেরালেন সৌম্য

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ৫৫০ Time View

রাজধানীর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত হানলেন তাইজুল ইসলাম। এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। প্রথম টেস্টে বিশাল জয়ের পর দিনের শুরুটা ভালোই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

টস জিতে দিনের শুরুতে ব্যাট হাতে মাঠে আসেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। অপার আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিংয়ে নামা এই দুই জনের জুটি এক রকম ঘাম ঝরিয়েছে টাইগারদের। ম্যাচের ২০ ওভার পার হলেও উইকেটের দেখা পাননি বাংলাদেশের বোলাররা। এদিকে ওপেনিং জুটি থেকে সফরকারীদের স্কোর বোর্ডে জমা পড়েছে ৬০ রান। এমন পরিস্থিতিতেই আঘাত হানেন তাইজুল। ২০ ওভার ৮ বলে তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল।

তৃতীয় উইকেট হিসেবে সৌম্য সরকারের বলে ফিরে যাওয়া অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট ৪৭ রান করেছেন।

সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে এগিয়ে থেকেও পরাজিত হয় বাংলাদেশ। মিরপুরে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। ইনজুরির কারণে ছিটকে যাওয়া ওপেনার সাদমানের জায়গায় খেলছেন সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদি মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্রাথওয়েট, জোহান ক্যাম্পবেল, শাইনি ময়েসলি, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্লাকউড, জসুয়া ডি সিলভা, রাকিম কর্নওয়াল, আলজারি জোসেপ, জোমেল ওয়ারিকেন, শ্যানন গ্যাব্রিয়েল।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

প্রথম আঘাত তাইজুলের, ওপেনার ব্রাথওয়েটকে ফেরালেন সৌম্য

Update Time : ০৭:৪০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১