ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

প্রধানমন্ত্রীর ডিজিএফআইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ৫৬১ Time View
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিএফআইয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবনির্মিত বাসস্থানের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
এ সময় গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে ডিজিএফআই কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডিজিএফআই কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সততা, নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন সেটাই আমাদের কামনা, আপনারা সেটাই করবেন।  ইতিহাসটা জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।  সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।’
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, বা দুর্নীতি, মাদক এগুলোর হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে।  তাহলেই আমাদের এই যুব সমাজের মেধা আমরা কাজে লাগাতে পারব।  দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারব।  সেইভাবেই আমাদের দেশকে গড়তে হবে।  কাজেই এইসব দিকে আমাদের প্রত্যেকেরই কিন্তু স্ব-স্ব কর্মস্থলে দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে।’
Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

প্রধানমন্ত্রীর ডিজিএফআইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা

Update Time : ০৫:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০