ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জীবন নাশের হুমকি, থানায় জিডি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী’কে জীবন নাশসহ নানা ধরনের হুমকি দেয়ায় তিনি আলফাডাঙ্গা থানায় একটি জিডি করেছেন।

থানায় জিডিতে দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর-কাতলাসুর গ্রামের মশিউর রহমানের ছেলে শরিফুল ইসলাম গত ৮ ডিসেম্বর পৌনে বারোটায় দপ্তরে কর্মরত অবস্থায় আলফাডাঙ্গার ইউএনও-র দাপ্তরিক মোবাইল ফোনে ফোন দেন। ফোন দিয়ে তিনি সরকারি খাস জমিতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে গৃহীত আশ্রায়ন প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘরের কাজ বন্ধ করতে বলেন। প্রকল্পভূক্ত জমি এসএ ও বিএস দুইটি রেকর্ডেই খাস জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জীবনে মেরে ফেলার পাশাপাশি উত্তেজিত হয়ে নানা ধরনের হুমকি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জীবন নাশের হুমকি, ক্যারিয়ার ধ্বংস, ঝাড়ু মিছিল ও বিভাগীয় মামলা করানো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের কাজে বাধা প্রদান ও প্রশাসনকে অস্থিতিশীল করার হুমকির বিষয়ে শরিফুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও তৌহিদ এলাহী শুক্রবার (১১ ডিসেম্বর) আলফাডাঙ্গা থানায় জিডি করেছেন।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জীবন নাশের হুমকি, থানায় জিডি

Update Time : ০৭:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০