ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের দূর্গম চর এলাকায় শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

ফরিদপুরের দূর্গম চর এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান (বিপিএম সেবা)। শুক্রবার রাতে সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের পদ্মা নদীর দূর্গম চর এলাকায় গিয়ে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি ছিন্নমূল, দুস্থ, শিশু, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হাজারখানেক শীতবস্ত্র বিতরণ করেন। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শীতার্ত মানুষেরা।

ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান (বিপিএম সেবা)।

এ সময় পুলিশ সুপার ছাড়াও ডিও ওয়ান আনোয়ার হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবারের শীতে ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান গরীব, অসহায়, শিশু ও ছিন্নমূল শীতার্ত মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলছেন জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু দিন যাবত।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরের দূর্গম চর এলাকায় শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

Update Time : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১