ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ফসলের ঘর পুড়ে ছাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রহস্যজনক অগ্নিকাণ্ডে ফসল রাখা একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতেউপজেলার শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামের আইয়ুব খানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থল ফায়ার সার্ভিস, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ইউপি চেয়ারম্যান ইস্রাফিল মোল্লা পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ঘরটিতে কোন লোক থাকতো না; ঘরে শুধু ফসল রাখা ছিলো। ঘরে থাকা পাট ১৫০ মন, পিয়াজ ১৮০ মন, ধান ১০০ মনসহ তিনটা স্যালো মেশিন পুড়ে গেছে। পাশাপাশি এ অগ্নিকান্ডকে কেউ পূর্ব শত্রুতা বশত করেছে বলে ক্ষতিগ্রস্থ ওই পরিবার ও এলাকাবাসী দাবি করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান খান জানান, রাতে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ততোক্ষণে একটি ঘর পুড়ে গেছে। যার মধ্যে ফসল রাখা ছিলো। আশপাশের অন্য কোন বসত ঘরের ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে ঘরের মধ্যে বিদ্যুতের সট সার্কিটে আগুনের সূত্রপাত। যেহেতু ঘরে বিদ্যুৎ সংযোগ ছিলো। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ।

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ফসলের ঘর পুড়ে ছাই

Update Time : ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০