ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফরিদপুরের সালথায় সাধারণ মানুষের সমস্যা নিয়ে গণশুনানিতে জেলা প্রশাসক

মাহবুব পিয়াল, ভয়েস অব ফরিদপুর নিউজ ।। সাধারণ মানুষের সমস্যা নিয়ে ফরিদপুরের সালথায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ গণশুনানিতে অংশ নেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এসময় জেলা প্রশাসক সমস্যাগ্রস্ত ও অসহায় মানুষের কথা শোনেন। সেখানে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা সরাসরি বলতে পারেন। জেলা প্রশাসক প্রত্যেক প্রার্থীর কাছ থেকে সমস্যা-অভিযোগসহ বিভিন্ন বিষয় জেনে তাৎক্ষণিকভাবে সেসব সমস্যা সমাধান করেন। এছাড়াও উপস্থিত সাক্ষাৎপ্রার্থীদের সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।গণশুনানিতে সমাধান পেয়ে হাসিমুখে বাড়ি ফেরেন অনেকেই।এর আগে জেলা প্রশাসক অতুল সরকার উপজেলা পরিষদ চত্তরে দুই ভিক্ষুককে পুর্নবাসনে গাভী ও দোকানের চাবি তুলে দেন। এছাড়াও চারজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু প্রমূখ। গণশুনানিতে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে আমরা কাজ করছি। চেষ্টা করছি সাধারণ মানুষের কথা শুনে তাদের সেবা দিতে। এ জন্য সংশ্নিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ফরিদপুরের সালথায় সাধারণ মানুষের সমস্যা নিয়ে গণশুনানিতে জেলা প্রশাসক

Update Time : ০৭:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০