ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে আন্তর্জাতিক সমবায় দিবস পালিত

মাহবুব পিয়াল, ফরিদপুর: ‘একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার(১১জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদ এর কনফারেন্স রুমে ফরিদপুর জেলা সমবায়ের উদ্যোগে এই আলোচনা সভা, গাছের চারা বিতরণ সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান লালটুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফরিদপুরের অধ্যক্ষ খোন্দকার মনিরুল ইসলাম।
এ সময় ফরিদপুরের জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, ফরিদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো: আফজাল হোসেন, শাহ্ ফরিদ রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও জেলা সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি মো. ওমর আলী খান এবং জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ইফতেখার মাহমুদ, গোলাম মোহাম্মদ ফারুক, জাহিদুর রহমান, বজলুর রশিদ, মোসাম্মদ সালমা চৈতি, আফরোজা ইয়াসমিন , ফরিদা পারভিন পারুলসহ অন্যান্যরা বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, সমবায় মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। এছাড়াও বক্তারা বলেন, যে সকল সংগঠন সমবায়ের নাম করে অসৎ উপায় অবলম্বন করে দুর্নীতি করে , তাদের থেকে দূরে থাকতে হবে। সমবেত শক্তির মাধ্যমে যেকোনো বড় কাজ সহজে সমাধান করা সম্ভব। তাই আপনারা একে অপরের সহপাঠী হিসেবে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলবদ্ধভাবে সবার কল্যাণে কাজ করবেন ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমবায়ের বিশেষ অবদান রাখায় শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ, আদর্শ বণিক সমিতি ও পাওয়ার মাল্টিপারপাস সমবায় সমিতিকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি আলহাজ মোহাম্মদ শামসুল হক মোল্লা, মোসাম্মৎ সালমা আক্তার খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর আজিজকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।
এর আগে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু এবং রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত সমবায়ী আফরোজা বেগমকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ফরিদপুরে আন্তর্জাতিক সমবায় দিবস পালিত

Update Time : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬