মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট সিজন ২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
আলিয়াবাদ ইউনিয়ন ক্রিয়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকাল ৪টায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর ৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

বিশিষ্ট ব্যাংকার, সমাজ সেবক ও সাদীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নাজমুল হক তালুকদারের সভাপতিত্বে এ সময় জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, আলিয়াবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাসার মৃধা, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা মহিলা দলের সভাপতি নাজরীন রহমান, , টুর্নামেন্ট পরিচালক জহুরুল হক ঝন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় মিয়া বাড়ির স্পোর্টিং ক্লাব বনাম সাদীপুর জুনিয়র সুপার নাইন প্রতিদ্বন্দিতা করেন।মিয়া বাড়ি ১-০ গোলে মিয়া বাড়ি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে বিজয় হয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুব সমাজকে ভয়ংকর মাদকের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, আমরা চাই এই ধরনের আয়োজন প্রতিবছরই করা হোক, প্রতিটা ছেলে মেয়েরই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজন। এত সুন্দর একটি আয়োজন করার জন্য তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মাহবুব পিয়াল 



















