ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

ফরিদপুরে জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন পালিত

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৫:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ৩৯৯ Time View

গণতান্তিক নামধারী বর্তমান সরকার সেক্টর কমান্ডারের নামে নামাকিংত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ফেলে ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিমত ব্যক্ত করেন বক্তারা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, কেন্দীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম-সম্পাদক হাবিব শেখ প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধিনতার ঘোষক জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা চলছে। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি সেক্টরের সেক্টর প্রধান। তিনি একজন সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠিতা।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক নামধারী বর্তমান সরকার সেক্টর কমান্ডারের নামে নামাংকিত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ফেলে ইতিহাসের বিকৃতি ঘটাচ্ছে। এটি দেশের জন্য অশুভ সংকেত। মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী দাবীদার একটি দলের কাছ থেকে একটি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে এ জাতীয় আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

আলোচনাসভা শেষে জন্মদিনের কেক কাটা হয় এবং কেক উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ বেষ্টনীর মধ্যে ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। পুলিশের দাবির মুখে কর্মসূচী সংক্ষিপ্ত পরিসরে শেষ করতে বাধ্য হন নেতৃবৃন্দ।

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

ফরিদপুরে জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন পালিত

Update Time : ০৫:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১