ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৫ মার্চ ২০২৬ ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, অচিরেই তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, সরকারের নতুন বার্তা বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে: কঠোর হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

ফরিদপুরে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা বাবুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিনএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহস্রাধিক অসহায় মানুসের মাঝে উন্নতমানের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে সমবেত সালথা উপজেলার তালমা, রামকান্তপুর, ডাঙ্গি ও ভাওয়াল ইউনিয়নের এসব দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠণিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এসময় সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আতিয়ার কবির, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আইয়ুব মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, বর্তমান সাংগঠিনক সম্পাদক শওকত আলী শরিফ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা সহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল বলেন, দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। কোভিড-১৯ এর কারনে নিম্নজীবী মানুষ কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময়েই এসকল অসহায় মানুষের পাশে থেকেছি। তিনি ক্ষমতাসীন দল আ্‌ওয়ামী লীগের সমালোচনা করে বলেন, জনগণের দুঃখ দুর্দশাকে উপেক্ষা করে তারা অস্ত্র আর পেশিশক্তির বলে অবৈধ পথে ক্ষমতা টিকিয়ে রাখতে ব্যস্ত।তারা জনগণের ভোটাধিকার হরণ করে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে।

Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬

ফরিদপুরে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা বাবুল

Update Time : ০৫:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১