ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাটের বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৫) নিখোঁজের দুই দিন পর একটি পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মমিন খার হাটের পাশের একটি পাটক্ষেত থেকে তাকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ ফকির ছিলেন ওই এলাকার সহির উদ্দিনের ছেলে এবং মমিন খার হাটের একজন ব্যবসায়ী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মমিন খার হাট স্কুল মাঠের সামনে থেকে একটি অটোরিকশায় উঠে বাড়ির সামনে নামার পর নিখোঁজ হন ইউসুফ ফকির। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শনিবার সকালে স্থানীয় কৃষক মজিবর সিকদার নিজের পাটক্ষেতে কাজ করতে গিয়ে ইউসুফ ফকিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।  খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বড় ভাই গিয়াসউদ্দিনের কাছে ফোন করে ৩০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার বিষয়ে সম্মতি জানালেও এরপর আর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Update Time : ০১:১৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬