ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

মাহবুব পিয়াল ফরিদপুর : ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বুধবার (২৬ আগস্ট)  সকাল সাড়ে ১০টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই  জশনে জুলুছ  বের করা হয়।জশনে জুলুছ -এ অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা ও ফেষ্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।এ সময় “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”  “নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ” এবং “তুমি যে নূরের ও নবী” তুমি না এলে দুনিয়ায়, আধারে ডুবিতো সবি এই ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি,তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী আল- চিশতী নিজামীর  সভাপতিত্বে জশনে জুলুছে ভাটি লক্ষিপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফের গদীনশীন পীর হযরত খাজা শাহ্ সুফী মো: আব্দুস সামাদ আল চিশতী, ডোমরাকান্দি দরবার শরীফের পীর সাহেব সাজ্জাদ হোসেন রনী আল-চিশতী সাবেরী,পীরজাদা মো: সাহিদ মোল্লা আল চিশতী নিজামী, পীরজাদা মো: নুরুল ইসলাম আল চিশতী নিজামী, ফরিদপুর প্রেসক্লাবের ‌সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়াল, বাউল ফকির আবুল সরকার, ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন মাসুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফিরোজ আহমেদসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক আলেম-ওলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

জশনে জুলুছে  থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর আগমন মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও হেদায়েতের বার্তা নিয়ে এসেছে। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী আলহাজ্ব হযরত কোরবান আলী আল- চিশতী নিজামী।

Tag :

Update Time : ১১:২৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬