ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর গোস্ত বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর গোস্ত বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ফরিদপুর সিভিল সার্জনের অফিসের বিপরীতে নিরাপদ প্রাণিজাত কর্ণারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সদর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এমপি।
এ সময় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা একেএম আসজাদ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সহ বিভিন্ন শ্রেণির ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমে প্রতি কেজি গরুর গোস্ত ৬৫০ টাকা, প্রতি কেজি দুধ ৭৫ টাকা ও প্রতি হালি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ বলেন- ইনশাআল্লাহ ফরিদপুরে এমন দিন আসবে যে আপনারাই ন্যায্য মূল্য সকলের কাছে অন্য পৌঁছে দিবেন। আমরা নিজেরা সুলভ মূলে পণ্য নিয়ে অন্যদেরও দেওয়ার চেষ্টা করব। আমি চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর মেয়ে। ইতিমধ্যে আপনাদের সকলের ভালোবাসায় আমি ফরিদপুরের এমপি হয়েছি। আমি আপনাদের জন্য আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। ইনশাআল্লাহ আমি আমার যোগ্যতা প্রমাণ করব। আপনাদের পাশে থাকব এবং আপনাদের সুখে-দুখে আমাকে ডাকলে আপনাদের পাশে আমাকে পাবেন। আমার কাজ একটাই সেটা হলো আপনাদের ভালো রাখা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর গোস্ত বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

Update Time : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬