ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব

ফরিদপুর সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন শিক্ষার্থীর ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিট পরীক্ষা কেন্দ্র থেকে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শহরের চুনাঘাটা মোড় এলাকার ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা চলাকালীন ১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর শিট নিখোঁজ হয়। বিষয়টি পরে জানাজানি হলে সংশ্লিষ্ট মহলে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় প্রশাসনিকভাবে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ এবং সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের ইতিমধ্যে ফরিদপুরের বাইরে বদলি করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং দোষী সাব্যস্ত হলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

শিক্ষার্থীদের ফলাফলের বিষয়ে আশ্বস্ত করে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ বলেন, ওএমআর শিট হারিয়ে গেলেও শিক্ষার্থীদের মূল্যায়নে কোনো সমস্যা হবে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন (আইএমডি) ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য পুনরুদ্ধার (রিকভার) করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, ওএমআর শিট হারানোর ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব

Update Time : ০২:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬