ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে বাজি ফুটিয়ে বোমাবাজির অভিযোগ : প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

ফরিদপুরে ঈদেরদিন বাজি ফুটিয়ে কলেজ ছাত্রদের বিরুদ্ধে বোমাবাজির মিথ্যা মামলা দেয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী। বুধবার দুপুরে ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কোমরপুরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কয়েকশ’ নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধন শেষে সাংবাদিক সম্মেলনে ওই এলাকার সাবেক ওয়ার্ড মেম্বার জাহাঙ্গির মন্ডল বলেন, সম্প্রতি তাঁর কলেজ পড়ুয়া ছেলে মিদুল ও শোয়েব শেখ কে গালিগালাজ ও মারপিটের হুমকি দেয় এলাকার পান্নু মোল্যা ও তাঁর লোকেরা। এ ঘটনার সুষ্টু বিচার দাবি করে তারা থানায় একটি জিডি করেন। এ খবর পেয়ে পান্নু মোল্যা আবার তাদের বিরুদ্ধেও জিডি করেন ।

এরপর ঈদুল ফিতরের দিন রাতে পান্নু মোল্যা ও তার সহযোগিতা বাড়ির পাশে চকলেট বাজি ফুটিয়ে তাঁর ছেলে মিদুল ও শোয়েবের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ করেন পুলিশের নিকট। জাহাঙ্গির মন্ডল বলেন,পান্নু মোল্যা এলাকায় একটি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছেন। এলাকাবাসীর অভিযোগ, পান্নু মোল্যাদের গোষ্ঠিগত বিবাদ রয়েছে। সেই বিবাদের জের ধরে তারা এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাইছেন।

এসময় ওই এলাকার বাসিন্দা সামসুদ্দিন মন্ডল, ইলিয়াস মন্ডল, বাবুল শেখ, আমিনুদ্দিন বিশ্বাস, নাদের মন্ডল, রহমান মোল্যা, তোফাজ্জল মন্ডল সহ কয়েকশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।

এব্যাপারে পান্নু মোল্যা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, মিদুল,শেয়েব ও তাঁর সহযোগীরা উল্টো আমার পরিবারকে নানা হুমকি দিয়ে আসছে।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ফরিদপুরে বাজি ফুটিয়ে বোমাবাজির অভিযোগ : প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

Update Time : ০৪:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১