ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পরিপত্র জারি যুদ্ধবিরতি বাড়লেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২১ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ এপ্রিল ২০২৬ ফরিদপুরে অস্বচ্ছল লুৎফরকে স্বাবলম্বি করতে ভুবনেশ্বর নদীর তীরে বানিয়ে দেওয়া হলো মুদির দোকান ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি সংরক্ষিত নারী আসন: আজ মনোনয়ন জমার শেষ দিন

ফরিদপুরে বিভিন্ন দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন- সমাবেশ ও স্মারক লিপি প্রদান

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৫:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • ৩৮৩ Time View

ফরিদপুরের কয়েকটি দাবি দাওয়া নিয়ে মানব-বন্ধন-সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধারা। ‘সচেতন মুক্তিযোদ্ধা পরিষদ’ এর ব্যনারে এ সকল কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কের পাশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও সমাবেশের সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্ম বাবুল।

দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র অমিতাভ বোস, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার মঞ্জুরআলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ।

মুক্তিযোদ্ধাদের দাবির মধ্যে রয়েছে, ফরিদপুর তিতুমীর বাজারের পূর্বাঞ্চলে অবস্থিত মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দকৃত দোকানের অনিয়ম তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়া, নির্মাণাধীন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে অনিয়ম ও দূর্নীতির বিচার, অবিলম্বে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত করে দেওয়া, এবং অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

Tag :
জনপ্রিয়

প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পরিপত্র জারি

ফরিদপুরে বিভিন্ন দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন- সমাবেশ ও স্মারক লিপি প্রদান

Update Time : ০৫:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০