ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

ফরিদপুরে বেকারত্ব ঘোচাতে জব ফেয়ার অনুষ্ঠিত

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১২:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৯৯ Time View

মাহবুব পিয়াল ,ফরিদপুর : ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার -টিটিসি ও এসডিএস- আশ্বাস প্রকল্পের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার টিটিসি চত্বরে দিনব্যাপী ব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে ফরিদপুর জেলা ও জেলার বাইরে ঢাকা-ভিত্তিক ২০টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন এবং চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ সৃষ্টি হয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল —আলেয়া জুট অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, রঙের মেলা বুটিক হাউজ, এফ.ডি.এ, আকিজ গ্রুপ, প্রাণ-আরএফএল, ম্যাটাডোর গ্রুপ, করিম গ্রুপ, সুকন্যা সমাজ উন্নয়ন সংস্থা, এস.আর. গার্মেন্টস, বিডিজবস এবং সম্ভব জবসসহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান।

মেলায় এসডিএস আশ্বাস প্রকল্পের প্রায় ১০০ জন সারভাইভারসহ মোট প্রায় ২০০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ জন সারভাইভার এবং আরও প্রায় ১৫০ জন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ পান, বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি),সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।
এ সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, আল ফয়সাল, মাকসুদুর রহমান, সিনিয়র ম্যানেজার (MERL), উইনরক ইন্টারন্যাশনাল; গোলাম রাব্বানী, সিনিয়র ম্যানেজার, রিজিওনাল অফিস; এবং এস.এম. জাকির হোসেন, প্রজেক্ট ম্যানেজার, এসডিএস আশ্বাস প্রকল্প ও নাজমুল হক জামিল, কেস কো-অর্ডিনেটর, আশ্বাস প্রকল্প এবং কো-অর্ডিনেটর ও জব প্লেসমেন্ট অফিসার টিটিসি।
বক্তারা বলেন, এ ধরনের জব ফেয়ার কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে সারভাইভার ও স্থানীয় তরুণ-তরুণীরা চাকরির সুযোগ সম্পর্কে সরাসরি ধারণা লাভ করে এবং তাৎক্ষণিকভাবে নিয়োগের সুযোগ পায়।

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

ফরিদপুরে বেকারত্ব ঘোচাতে জব ফেয়ার অনুষ্ঠিত

Update Time : ১২:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫