ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৬জুন) দুপুরে শহরতলীর পশরায় নারী উন্নয়ন ফোরামের নিজস্ব অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
নারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজ সেবা অধিদপ্তরের মহা পরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাদিকুল হক,সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া , জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদ্দৌস ও নারী উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক আফরোজা সুলতানা ও মহানগর যুবদলের সাধারন সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “বৈশ্বিক মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও কর্মহীন মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং গবাদি পশু বিতরণের উদ্যোগ উপকারভোগীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মাঝে বৈশ্বিক মহামারির প্রভাব মোকাবেলায় অবহেলিত, সুবিধাবঞ্চিত ও কর্মহীন জনগোষ্ঠীর পুনর্বাসন এবং জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫৬ টি গরু ও গো খাদ্য বিতরণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে সমাজ সেবা অধিদপ্তর ও নারী উন্নয়ন ফোরাম।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম

Update Time : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬