ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর : মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী (Startup, Science Project and Innovation Idea Showcasing Program) জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ৯টায় ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে  ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল -এর সভাপতিত্বে ও ফরিদপুর জিলা  স্কুলের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্টানে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা,  জিলা  স্কুলের প্রধান শিক্ষক প্রীতিলতা সরকার,  সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসাইন ,  নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহ: কমিশনার) খন্দকার গৌরব মোস্তফা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থপ্রতিম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইকবাল হাসান সহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীতে ফরিদপুর জেলার মোট ৯টি উপজেলা অংশগ্রহণ করে। ৯টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রযুক্তি, বিজ্ঞান ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন নতুন ধারণা তুলে ধরেন, যা উপস্থিত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

অংশগ্রহণকারী ৯টি উপজেলার মধ্যে বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান ও আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনীর জাতীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

পরে অংশগ্রহণকারী ৯টি প্রতিষ্ঠানের মধ্যে বিজয়ী ৩টি প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষকের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

Update Time : ১১:১৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬