ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে সৎ মাকে হত্যার ১০ বছর পর আপন মা কে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরে সামেলা আক্তার নামের এক নারী কে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে রাহিম শেখ। ঘটনার পর থেকে পালাতক সে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ডের বায়তুল আমান আব্দুর রহমান মোল্যা ডাঙ্গী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সামেলা আক্তার(৬২) ওই  এলার মৃত আকবর শেখের স্ত্রী।

নিহতের মেয়ে কাকলী আক্তার জানান, তার ভাই নেশাগ্রস্থ সহ মানসিক সমস্যায় ভুগছিল। প্রায় টাকার জন্য মাকে চাপ দিতো। সকালে তার ভাই কে ঘরে রেখে কর্মস্থলে যায় সে। দুপুরে শুনে তার মাকে হত্যা করে পালিয়েছে তার ভাই।

পুলিশ ও এলাকবাসী জানান, প্রতিবেশী ছাদ থেকে পাশের বাড়ির নারীর রক্তাক্ত মরদেহ উঠানে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। ঘাতক রাহিম শেখ ২০১৬ সালে তার  সৎ মা বিউটি বেগম কেও কুপিয়ে হত্যা করেছিল। ৫/৬ বছর হলো জামিনে বের হয়েছে। সে কিছুটা উগ্র ও নেশাগ্রস্থ ছিলা। প্রায় তার মাসহ ভাই, বোনদের মারধর করত।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শুকান্ত দত্ত জানান, শহরের বায়তুল আমান এলাকায় ছেলে তার মাকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই নারীকে মাথায় আঘাত করে থেতলিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পরিবারের দাবি রাহিম শেখ মানসিক সমস্যা সহ নেশাগ্রস্ত ছিল। ঘাতকের ঘরে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার, মোমবাতি সহ  মাদকদ্রব্য সেবনের আলামত পাওয়া গেছে।  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘাতক কে ধরতে কাজ করছে । মরদেহের ময়নাতদন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ফরিদপুরে সৎ মাকে হত্যার ১০ বছর পর আপন মা কে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

Update Time : ০৮:০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬