ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুর–যশোরের প্রীতি ফুটবল ম্যাচ : বর্ণাঢ্য আয়োজনে জমজমাট ম্যাচ, ড্র হলেও জয় সম্প্রীতির

ফরিদপুর থেকে সিনিয়র রিপোটার মাহবুব পিয়াল জানান :
খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর ও যশোরের দুই ক্রীড়া সংগঠন। যশোর বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন কর্মচারী কল্যাণ সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টায় যশোর বিমানবন্দরের মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে যশোর বিমানবন্দর কর্মচারী কল্যাণ সংঘ, যশোর এবং মমিন খাঁর হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ, ফরিদপুর। খেলা উপলক্ষে উভয় জেলার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৬০ মিনিটের ম্যাচে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও মেডেল বিতরণ করেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. আইয়ুব আলী।
যশোর বিমানবন্দরের অ্যাকাউন্টস অফিসার সেলিম শাহরিয়ার সভাপতিত্বে এ সময় যশোর বিমানবন্দরের সহকারী পরিচালক (সিএনএস) মো. মাহবুব আলম, সহকারী প্রকৌশলী (ই/এম) মো. এনামুল কবির, সহকারী প্রকৌশলী (সিভিল) ওয়াসিক মাহমুদ,মমিন খাঁর হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি এম ফরহাদ মিয়া,সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে মমিন খাঁর হাট ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ, ফরিদপুর-এর পক্ষ থেকে যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. আইয়ুব আলী-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ প্রীতি ম্যাচের মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং দেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ফরিদপুর–যশোরের প্রীতি ফুটবল ম্যাচ : বর্ণাঢ্য আয়োজনে জমজমাট ম্যাচ, ড্র হলেও জয় সম্প্রীতির

Update Time : ১২:৫৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬