ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গণভোটের ব্যালট যে বাক্সে ফেলতে হবে ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট ভোটকেন্দ্রে আনার জন্য ভোটারদেরকে যানবাহন দেওয়া যাবে না: ইসি ‘জেন-জেড ব্যালট’ জরিপের ফলাফল প্রকাশ; শীর্ষে বিএনপি, দ্বিতীয় জামায়াতে ইসলামী প্রায় প্রত্যেকটি জরিপেই জয়ের পথে এগিয়ে রয়েছে বিএনপি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই : বিএনপি

ফারিদপুরের বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা

ফরিদপুরের বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় পুলিশ নাসির বিশ্বাস নামে একজনকে আটক করেছে। রবিবার রাতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের পাশে সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা নামকস্থানে একটি স’মিলে এ ঘটনা ঘটে। স্থানীয় ও জয়নগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৩২), তোতা বিশ্বাসের ছেলে নজরুল বিশ্বাস, কেশরাইল গ্রামের কাঙ্গাল বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস রবিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের ডোবরা-মোহনপুর এলাকা থেকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে এনে হিরু মুন্সির মালিকানাধীন স’মিলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ (উপ-পুলিশ) পরিদর্শক মো. নজরুল মুন্সির নেতৃত্বে একদল পুলিশ ওই স’মিলে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং নাসির বিশ্বাসকে আটক করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্য অভিযুক্ত নজরুল বিশ্বাস, মাসুম বিশ্বাস কৌশলে পালিয়ে যায় বলে সূত্র জানায়। সোমবার রাত ১০টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নজরুল মুন্সি। তিনি বলেন, বাকপ্রতিবন্ধী কিশোরীকে নিয়ে ফরিদপুর শ্রবণ ও বাকপ্রতিবন্ধী সরকারি বিদ্যালয় গিয়েছিলাম ঠিকানা জানার জন্য; সেটাও পাওয়া যায়নি। কিশোরীকে পুলিশের জিম্মায় ও অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে।  মঙ্গলবার সকালে তাদের আদালতে নেওয়া হবে। তদন্ত পূর্বক পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নাসির বিশ্বাসের সাথে কথা বলে জানা যায়, মেয়েটিকে সে চেনেননা, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে নজরুল বিশ্বাস, মাসুম বিশ্বাস জয়নগর বাসস্ট্যান্ডে মেয়েটিকে সঙ্গে করে নিয়ে এসে আমাকে বলে; একে হিরু মুন্সির মালিকানাধীন স’মিলে রেখে আয়।

Tag :
জনপ্রিয়

গণভোটের ব্যালট যে বাক্সে ফেলতে হবে

ফারিদপুরের বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা

Update Time : ০৭:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০